কলকাতা- ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে হার। আগামীকাল থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল।
দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে বলে খবর। জসপ্রিত বুমরাহকে নিয়ে রয়েছে প্রশ্ন। তিনি কি খেলবেন? নাকি তাঁকে বিশ্রাম দেওয়া হবে?
ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে ইঙ্গিত দিয়েছেন, দু’জন স্পিনারকে খেলানো হতে পারে প্রথম একাদশে। কুলদীপ যাদবের সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। যদি রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়, তা হলে কুলদীপ ও ওয়াশিংটনকে খেলানো হবে।
দুশখ্যাতে আরও জানান, নীতীশ কুমার রেড্ডি দলে ঢুকতে পারেন শার্দূল ঠাকুরের পরিবর্তে। প্রথম টেস্ট ম্যাচ শার্দূলের পারফরম্যান্স দেখে ম্যানেজমেন্ট খুশি নয়।
বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেন। দ্বিতীয় টেস্টে বুমরাহ না থাকার অর্থ ভারতের বোলিং বিভাগে দুর্বলতা। তবে তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না তা নিয়ে কোনও পাকা খবর এখনও নেই।
