পর পর দুই টেস্টe সেঞ্চুরি! রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন শুভমান গেল

কলকাতা – অধিনায়ক হয়েই হেরেছেন ম্যাচ, হয়েছে সমালোচনা। অধিনায়ক হওয়ার যোগ্যতা আদৌ তাঁর রয়েছে কিনা, সেই নিয়েও কথা উঠেছে। তবে সেসব কথা টলাতে পারেনি শুভমান গিলকে।

ইংল্যান্ডে পরপর দুই টেস্টে সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। খানিকটা মন্থরভাবে রান করলেও এজবাস্টনে ভারতীয় দলের ইনিংস কার্যত একা হাতে গড়লেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’।

‘নতুন ভারতে’র অধিনায়ক গিল। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। ১৪৭ রানের ইনিংস খেলে মাঠ ছেড়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন গিল।

বুধবার ভারতের প্রথম একাদশ প্রকাশ্যে আসার পরেও প্রশ্ন ওঠে, কেন সাই সুদর্শনকে বসিয়ে করুণ নায়ারকে খেলানো হল? কেন কুলদীপ যাদব নেই? সাতদিন বিশ্রাম পাওয়ার পরেও কেন জশপ্রীত বুমরাহকে এজবাস্টনে খেলানো হল না?

সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি-কেউই গিল-সহ গোটা ভারতের টিম ম্যানেজমেন্টকে তুলোধোনা করছেন। তবে মাঠে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলতে ভোলেননি গিল। বুধবার ভারত অধিনায়ক যখন ব্যাট করতে নামলেন তখন ভারতের স্কোর ৯৫। সেখান থেকে প্রত্যেকটা রানের জন্য ক্রিজ কামড়ে পড়ে রইলেন। তার পর সেঞ্চুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *