কলকাতা- গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল লিভারপুলের ফরোয়ার্ড দিয়েগো জোটার (২৮)। স্পেনের জামোরায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জোটার ভাই আন্দ্রে সিলভারও (২৬)। জোটা ২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, সিলভা খেলতেন পর্তুগিজ লিগের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবে।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জোটা ও তাঁর ভাইয়ের। জোটার গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যায়। তারপরই তাঁদের গাড়িতে আগুন ধরে যায়।
জোটা গত মরশুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে সাহায্য করেন। জুনে নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জয়ী পর্তুগাল দলের সদস্যও ছিলেন তিনি। লিভারপুলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিয়োগো জোটার পরিবার এবং বন্ধুদের প্রতি আমারা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ প্রসঙ্গত, গত মাসেই জোটা তাঁর দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে বিয়ে করেছেন।
