কেন দুম করে টেস্ট থেকে অবসর নিলেন? এতদিন বাদে আসল কারণ জানিয়ে দিলেন বিরাট কোহলি

কলকাতা- কেন দুম করে ভারতীয় টেস্ট টিম থেকে অবসর নিলেন? আরও তো কিছুদিন খেলতে পারতেন বিরাট কোহলি!

এবার বিরাট কোহলি নিজের অবসরের কারণ ব্যাখ্যা করলেন। রোহিত শর্মা প্রথমে টেস্ট দল থেকে অবসর ঘোষণা করেন। দু’দিনের মধ্যেই সরে দাঁড়ান বিরাটও। দুই তারকার পর পর অবসরের জন্য কি বোর্ড দায়ী?

বিরাটকে ছাড়াই ইংল্যান্ড সফরে গিয়েছে ভারত। শুভমন গিলের দল প্রথম টেস্ট হারলেও পরের টেস্টে দুরন্ত পারফর্ম করেছে। সিরিজ এখন ১-১।

কোহলি বলেছেন, ‘দু’দিন আগেই আমি আমার দাড়ি রং করেছি। প্রতি চারদিন অন্তর কাউকে যদি দাড়ি রং করতে হয়, জানতে হবে তার সময় হয়ে গিয়েছে।’

ওই অনুষ্ঠানে কোচ গৌতম গম্ভীর সহ হাজির ছিল পুরো ভারতীয় দল। সচিন তেন্ডুলকর, কেভিন পিটারসেন, ব্রায়ান লারা, ক্রিস গেইল, আশিস নেহরা, রবি শাস্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *