কলকাতা – বৃহস্পতিবার চালতাবেড়িয়া এলাকায় খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। গোটা ঘটনায় বিধায়ক শওকত মোল্লা দায়ী করেন আইএসএফকে।
এবার তৃণমূল বিধায়ককে জবাব দিলেন নওশাদ সিদ্দিকী। বিধায়কের কথায়, ‘এই খুন কোনও বিরোধী ষড়যন্ত্র নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।’
রাজ্জাক খাঁ, দাপুটে ও জনপ্রিয় তৃণমূল নেতা বলেই এলাকায় পরিচিত ছিলেন। গতকাল সন্ধ্যেতে তাঁকে কেউ বা কারা গুলি করে খুন করেন।
এই খুনের ঘটনার পর বেশ কয়েকটি তথ্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রথমত, রাজ্জাক ছিলেন এলাকার জনপ্রিয় নেতা। সেই জনপ্রিয়তার কারণে বিগত ১ বছর আগে তাঁকে থ্রেট করে আইএসএফ। তার ফলেই কি এমন ঘটনা?
দ্বিতীয়ত, প্রথমে রাজ্জাক ছিলেন আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে তাঁকে একপ্রকার নিজের দিকে টেনে আনেন শওকত। তাহলে কি এটাই বিরোধের মূল কারণ? তৃতীয়ত, মৃত তৃণমূল নেতার পরিবার বলছে যে বা যারা খুন করেছে তাঁরা ঠাণ্ডা মাথার লোক। সবটাই পরিকল্পিত?
এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘রাজ্জাকের পরিবারের লোকেরাও বলছেন, এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন। আমি শুধু একা নই, এলাকার মানুষও একই কথা বলছেন। রাজ্জাক খাঁর পরিবার যদি চায়, সিবিআই তদন্তের দাবিতে আইনি লড়াইয়ে পাশে থাকব।’
