রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি! বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ মমতার, আরও বৃষ্টি হলে কী হবে!

কলকাতা- বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা! নবান্নে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগের কথা জানান। আরও একবার ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

বারবার না জানিয়ে জল ছাড়ায় এই পরিস্থিতি বলে দাবি মমতার। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার এই বিষয়ে জানিয়েছেন। তারপরও কোনও কাজ হয়নি।

লাগাতার বৃষ্টিতে বাংলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে খারাপ অবস্থা ঘাটালের। বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

আজ, মঙ্গলবার নবান্নে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ডিভিসি জুন মাসের ১৮ তারিখ থেকে লাগাতার জল ছাড়ছে। এখনও পর্যন্ত ২৭ লক্ষ হাজার কিউসেক মিটার জল ছাড়া হয়েছে। ডিভিসি কারও কথা শুনছেন না বলে অভিযোগ করেছেন। 

স্থানীয় এসপি, ডিএমদের ঘাটাল, খানাকুল, ঝাড়গ্রামে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন, “আশা করছি আগামী ২ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *