আবার এটিএমে দুষ্কৃতি হানা! উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে কেন বারবার ঘটছে একই ঘটনা!

কলকাতা- ফের শিলিগুড়ির একটি এটিএমে দুষ্কৃতী হানা। এবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে গতকাল রাতে হানা দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, রাত ৩ টে থেকে ৪ টের মধ্যে গামছা দিয়ে মুখ ঢেকে একটি গাড়িতে করে হানা দেয় চার থেকে পাঁচজন দুষ্কৃতী। গাড়িটিতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল।

এর পরই শুরু হয় অপারেশন। তবে এটিএম থেকে কত টাকা লুট হয়েছে বা এটিএমে কত টাকা রাখা ছিল সেটা এখনো জানা যায়নি। কিন্তু অপারেশন চলাকালীনই পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে। তখনই ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, এটিএমে আগুন ধরে যায়, তার পরেই আগুন নেভাতে এসেছিল দমকলের একটি ইঞ্জিন।

উল্লেখ্য, সম্প্রতি পরপর দু’বার শিলিগুড়িতে এটিএমে দুষ্কৃতী হানার ঘটনা ঘটেছে। যা নিয়ে শহরের এটিএমগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *