বাংলায় আসছেন রাষ্ট্রপতি! ২ দিনের সফর, যাবেন দক্ষিণেশ্বর

কলকাতা – দু’দিনের জন্য বাংলা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৩০ ও ৩১ জুলাই দু’দিনের সফরে আসবেন তিনি।

৩০ জুলাই বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন। তার পর ভারতীয় বায়ুসেনার MI-17 কপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে নামবেন। দুপুরে বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি।

জানা যাচ্ছে, কল্যাণী এইমস-এ সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। তার পর বিকেলে কলকাতা বিমানবন্দর পৌঁছোবেন। সেখান থেকে সড়কপথে যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।

সন্ধ্যার পর রাজভবনে ফিরবেন রাষ্ট্রপতি। রাতে সেখানেই থাকবেন। পরদিন অর্থাৎ, ৩১ জুলাই কয়েকজনের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি (Delhi) ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *