বিধানসভায় বসে অনলাইনে তাস খেলার শাস্তি! মন্ত্রিত্ব খোয়ালেন মন্ত্রী

কলকাতা- ফের বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। কিছুদিন আগে কৃষকদের নিয়ে তাঁর করা মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল। এবার তিনি বিতর্কে জড়ালেন বিধানসভায় বসে অনলাইনে তাস খেলার জন্য।

এই ঘটনার খেসারত হিসাবে কেড়ে নেওয়া হয়েছে তাঁর মন্ত্রিত্ব। তবে এখানেই শেষ নয়। কৃষিমন্ত্রক কেড়ে নেওয়া হলেও, সে জায়গায় ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, ঘটনাটির পরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান মানিকরাও। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। কিন্তু তারপরেও কৃষিমন্ত্রিত্ব হারাতে হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *