ভোটার লিস্টে ‘ভূতুড়ে নাম’! ভুয়ো ভোটারের দাপাদাপি রুখতে নয়া দাওয়াই কমিশনের

কলকাতা- ভোটার তালিকায় ‘ভূতুড়ে নাম’ নাম নিয়ে প্রশাসনিক গাফিলতির জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে ডেকে পাঠিয়ে সতর্ক করলেন।

সূত্রের খবর, ভোটার তালিকায় ঠাঁই করে নেওয়া নতুন ভোটারের নাম নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে সিইও–র দপ্তর থেকে নমুনা সমীক্ষায় দু’টি বিধানসভা কেন্দ্র নজরে আসে। ভুয়া ভোটার রুখতে নয়া দাওয়াই জাতীয় নির্বাচন কমিশনের।

বিভিন্ন জেলার অনলাইন ভোটার লিস্ট তৈরি করার জন্য নিয়োজিত এজেন্সি গুলোর খোঁজ নির্বাচন কমিশনের। এই এজেন্সি সংক্রান্ত তথ্য জানতে কয়েকটি জেলার ERO (ই আর ও) দের তলব কমিশনের।

অভিযোগ প্রমাণ হলে, এজেন্সিগুলির ব্লক হতে পারে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে ইআরওদের বিরুদ্ধে। সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

কমিশনের নজরে এসেছে, ERO-রা নির্বাচন কমিশনের পোর্টালে ঢুকে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার জন্য লগ–ইন আইডি অফিসে সহকর্মীদের দিয়ে রেখেছেন, যা বেআইনি। কিন্তু লগ–ইন আইডি দিয়ে পোর্টালে ঢুকতে হলে মোবাইলে ওটিপি আসার কথা। সেই ওটিপি আসার কথা ERO-র রেজিস্টার্ড মোবাইলে। তাই কোনও ‘ভূতুড়ে নাম’ ভোটার তালিকায় ঠাঁই পাওয়ার দায় ইআরও কোনও ভাবেই এড়াতে পারেন না বলে মনে করে কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *