বাংলাদেশের সাতক্ষীরা থেকে সোজা ভারতে! আবার ধরা পড়ল ২ বাংলাদেশি

কলকাতা- আবার জল সীমান্ত পার হয়ে ভারতে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, দুজনকেই গ্রেপ্তার করল হেমনগর কোস্টাল থানার পুলিশ। একজন মহিলা এবং একজন পুরুষ। নাম-বিল্লাল হোসেন ও কুলসুম বিবি । তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ।

সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল নদী। এই নদীর একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ। কিছুদিন আগেও এই নদীর জল সীমান্ত ব্যবহার করে ভারতে ঢুকতে দেখা গেছে বাংলাদেশী নাগরিকদের। আবার সেই একই ঘটনা। জল সীমান্ত পার হয়ে হেমনগর হয়ে কালীতলার মিশন মোড়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় হেমনগর থানার পুলিশ সেখানে দখল দেওয়ার সময় তাদের চোখে পড়ে এবং সন্দেহ হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । অবৈধভাবে জল সীমান্ত ব্যবহার করে তারা ভারতে ঢুকেছিল।

বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিদায়ের পর মৌলবাদীদের দাপাদাপি বৃদ্ধি পেতেই নজরদারি বাড়ায় পুলিশ। কিছুদিন আগেও এই জল সীমান্ত পেরিয়ে সীমান্তরক্ষী ও পুলিশের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়ত বাংলাদেশিরা। আবার‌ও সেই একই ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *