কলকাতা- রাজ্যে রেকর্ড বৃষ্টি। এমন নাছোড়বান্দা বর্ষা অনেকদিন দেখেনি বাংলার মানুষ। তাতে সবজির আমদানি কমছে দিন দিন। টানা বৃষ্টির কারণে নষ্ট হচ্ছে ফসল। স্বাভাবিক ভাবেই উৎপাদন কমে যাওয়ার কারণে সবজির টান পড়েছে হাতিবাগান বাজারে। সবজির অভাব থাকায় ঊর্ধ্বমুখী রয়েছে বাজার দর। আজকের বাজার দর এক নজরে- পটল ৬০, ভেন্দি ৬০,উচ্ছে ১০০, বেগুন ১০০,ঝিঙে ৮০, টমেটো ৮০, বরবটি ১০০, পেঁপে ৪০, কাঁচা লঙ্কা ১০০, চিচিঙ্গা ৬০, লাউ ৪০, কুমড়ো ৩০।
অতি বর্ষণে অগ্নিমূল্য বাজার দর। লাগাতার দাম বেড়েছে সবজি।। অতি বর্ষার ফলে বাজারে আমদানি কমেছে অনেকটাই। সেই কারণে চাহিদা থাকলেও আমদানি কম হওয়াতে দাম অনেক বেশি সবজির। বর্ষায় ফলন নষ্ট হওয়াতে বাইরের রাজ্য থেকে আমদানি করতে হচ্ছে একাধিক সবজি। যার জেরে স্বভাবতই দাম বেড়েছে সবজির।
