কৃষ্ণনগরে দিনেদুপুরে শুটআউট! বাড়িতে ঢুকে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি

কলকাতা- কৃষ্ণনগরে দিনেদুপুরে শুটআউট! বাড়িতে ঢুকে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি! ঘটনাস্থলেই প্রাণ হারালেন ওই ছাত্রী।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। নিহত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক। খুনের নেপথ্যে কোন কারণ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

নিহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতেই ছিলেন ঈশিতার মা এবং ভাই। দুপুরে একটি শব্দ পেয়ে ঈশিতার মা মেয়ের ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে।

এর পরেই ঘরে গিয়ে তিনি দেখতে পান মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি মেয়েকে নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ঈশিতাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণেই এমন ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন ঈশিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *