আবার নিম্নচাপ! পুজোর আগে দুর্যোগের আশঙ্কা বাংলায়, পরের মাসের শুরু থেকেই বৃষ্টি

কলকাতা- আবার নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়! উত্তর থেকে দক্ষিণ- বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হতে পারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, সেপ্টেম্বর মাসের ২ তারিখ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ২, ৩ এবং ৪ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবি ও সোমবারও কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *