কলকাতা- শিক্ষক নিয়োগ মামলাকে ঘিরে ফের শুরু বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকশ করে অযোগ্যদের নাম বাদ যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা নেমে এল এক ধাক্কায়। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে তৈরি হল আবেদনকারীর তালিকা।
এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, প্রথমে যোগ্য ও অযোগ্য মিলিয়ে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছিল ৫ লক্ষ ৮৫ হাজার। কিন্তু অযোগ্যদের আবেদন বাতিল হওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫ লক্ষ ৬৫ হাজারে। অর্থাৎ, প্রায় ২০ হাজার আবেদনকারীর আবেদন বাদ পড়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি (SSC) সম্প্রতি ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। কমিশনের দাবি, এই তালিকায় থাকা প্রার্থীদের চাকরির আবেদন গ্রহণযোগ্য নয়। যদিও তালিকায় নাম থাকা অনেক প্রার্থী এই নেয়া পাল্টা মামলা করেছে। তাঁদের দাবি, যোগ্যতা বিচারের জন্য তাঁদের পরিক্ষায় বসার সুজগ দিতে হবে। বর্তমানে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন।
এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করেছে কমিশন, তাই তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই।
