স্ট্রোকের চিকিৎসার খরচ হতে পারে অর্ধেক! ভারতে যুগান্তকারী এক মেশিনের সফল পরীক্ষা

কলকাতা – ভারতে প্রথমবার সুপারনোভা স্টেন্ট রিট্রিভারের বহু-কেন্দ্রিক পরীক্ষা হল। দেশে স্ট্রোকের চিকিৎসা এবং চিকিৎসা উদ্ভাবনের জন্য একটি যুগান্তকারী সাফল্য।

স্নায়ুবিদ্যার অধ্যাপক এবং কনসালটেন্ট নিউরো-ইন্টারভেনশনালিস্ট ডঃ দীপ দাস বলেন, ‘এই যুগান্তকারী পরীক্ষাটি ভারতে প্রথমবারের মতো একটি নতুন স্টেন্ট রিট্রিভার ডিভাইসের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরিচালিত একটি বহু-কেন্দ্রিক গবেষণা। এটি উচ্চ-মানের চিকিৎসা গবেষণা এবং ডিভাইস যাচাই করার ব্যাপারে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ।’

এই স্টেন্ট রিট্রিভার স্ট্রোকের ইন্টারভেনশন ডিভাইসের খরচ ৫০ শতাংশেরও বেশি কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি এই ডিভাইসটি ভারতীয় রোগীদের বড় ধমনীর ব্লকেজগুলি ঠিক করতে মূলত চিকিৎসা করবে।

অস্ত্রোপচারের সুরক্ষা মান বজায় রেখে সাফল্যের হার সর্বোচ্চ করবে। গ্লোবাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডঃ দিলীপ ইয়াভগালের কথায়, আমরা স্ট্রোকের চিকিৎসা সাশ্রয়ী করে তুলছি। তখন ভারতীয় রোগীদের কাছে এটি আরও সহজলভ্য হবে।

ইউনিট হেড মিঃ সোমব্রত রায় বলেন, ‘আমরা, আমাদের স্নায়ু-সম্পর্কিত চিকিৎসার ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করছি। এই পরীক্ষাটি আমাদের সেই প্রতিশ্রুতির একটি প্রমাণ ছিল। পূর্ব ভারত থেকে একমাত্র হাসপাতাল হিসাবে এই পরীক্ষায় অংশ নিয়ে আমরা সেই দায়িত্বটি বহন করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *