গোটা সপ্তাহে উত্তরের একাধিক জেলায় দুর্যোগ, বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও! আবহাওয়ার আপডেট দেখে নিন

কলকাতা- চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। উত্তরের জেলাগুলিতে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। ভিজবে দক্ষিণবঙ্গও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে পারে ঝোড়ো হাওয়া।

বুধবারও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা বাদে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গেরকোনও জেলায় ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতি ও শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *