ভারতীয় দল পেয়ে গেল নতুন স্পনসর! এই নামী সংস্থার নাম এবার লেখা থাকবে টিম ইন্ডিয়ার জার্সিতে

কলকাতা- ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হল অ্যাপোলো টায়ার্স। টিম ইন্ডিয়ার নতুন স্পনসর তারা। জানা গিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এই সংস্থা ভারতীয় ক্রিকেট দলের স্পনসরের দায়িত্ব সামলাবে।

এর আগে ভারতীয় দলের স্পনসর ছিল ড্রিম ১১। কিন্তু সম্প্রতি অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইনের কারণে তাদের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি বাতিল হয়।

নতুন চুক্তি অনুযায়ী, অ্যাপোলো টায়ার্স প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে ৪.৫ কোটি টাকা দেবে, যা ড্রিম ১১-এর ৪ কোটি টাকার আগের চুক্তির থেকে বেশি।

ভারত সরকারের নতুন “প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট”-এর অধীনে অনলাইন বেটিং-সম্পর্কিত অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফলে ড্রিম ১১ তাদের চুক্তি বাতিল করে দেয়।

ভারতীয় পুরুষ দল চলতি এশিয়া কাপে এবং মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কোনও স্পনসর ছাড়াই খেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *