কলকাতা – বাঙালির প্রাণের উৎসবের আজ দশমী। দশমী মানেই পুজোর সমাপ্তি। উমা পাড়ি দিয়েছেন কৈলাশে পতিগৃহে।
এ বার শারদোৎসবের তিথি ছিল অনেক আগেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজোর ইতি হয়েছে ২ অক্টোবর। একপ্রকার নির্বিঘ্নেই কেটে গেল এবছরের দুর্গোৎসব।
আগামী বছরের শারদোৎসবের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ১২ মাস। ইতিমধ্যেই উৎসবপ্রিয় বাঙালির নজর আগামী বছরের ক্যালেন্ডারে। সেখানে এখনই প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।
২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এর ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার পড়ছে ষষ্ঠী।
১৮ অক্টোবর, রবিবার পালিত হবে সপ্তমী। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমী— দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে নবমী। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী।
এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট হল ৬ অক্টোবর। তবে আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।
