পুজোয় লক্ষ্মী লাভ বাংলার, এবার কত টাকার ব্যবসা হল জানেন? শুনলে আপনারও মন ভাল হতে পারে

কলকাতা – বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর জন্য রাজ্যের অর্থনীতি এবার চাঙ্গা। ২০২৫ সালের হিসেব বলছে, একলাফে ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে বাণিজ্য।

এবার সব মিলিয়ে ৪৬ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। কর্পোরেট স্পনসরশিপ, শপিং মলে বহু মানুষের সমাগম, ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যয় এবং মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব এই বৃদ্ধির প্রধান কারণ।

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পিটিআইকে জানিয়েছেন, নিশ্চিতভাবেই পুজোর অর্থনীতি এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাঁর কথায়, ”এবছর পুজোর অর্থনীতি নিশ্চিতভাবেই আরও ভাল। তবে এখনই নির্দিষ্ট কোনও অঙ্ক বলা কঠিন।”

বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এবার সম্ভবত বিদ্যুতের চাহিদা ১২ হাজার মেগাওয়াটও ছাপিয়ে যাবে। গতবারে যা ছিল ৯৯১২ মেগাওয়াট। অর্থাৎ বিদ্যুতের চাহিদা একলাফে বেড়েছে। ফলে সেই খাতেই লভ্যাংশ নিশ্চিতভাবেই বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *