হাওড়ার বাঙালবাবু ব্রিজে ফাটল, বড় গাড়ি চলাচল বারণ, পরিদর্শনে রাজ্য ও কেন্দ্র সরকারের ইঞ্জিনিয়াররা

কলকাতা- হাওড়ার বাঙালবাবুর ব্রিজে ফাটল। পুরনো রেল ব্রিজের অনেকাংশজুড়ে ফাটল দেখা গিয়েছে। আতঙ্কিত স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। গিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পদস্থ ইঞ্জিনিয়াররা। তবে যানচলাচল বন্ধ করা হয়নি। মেরামতের কাজ শুরু হয়েছে।

এই বাঙালবাবু ব্রিজ মধ্য হাওড়ার সঙ্গে বালি-বেলুড়-লিলুয়ার সংযোগ স্থাপন করে। প্রচুর যান চলে সারাদিন। ব্রিজটি রেলের অধীনে। ব্রিজের রাস্তা-সহ গার্ডওয়ালেও ফাটল দেখা গিয়েছে।

হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বিষয়টি রেল ও ট্রাফিক পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন,”এই ব্রিজটি পুরসভার নয়। কিন্তু এলাকার মধ্যে এই পুরাতন ব্রিজে ফাটল ধরেছে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। রেল ও ট্রাফিক পুলিশকে বিষয়টি জানিয়েছি। ওরা ব্যবস্থা নেবে।”

ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পদস্থ ইঞ্জিনিয়াররা। মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কেন ফাটল তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *