খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় গ্রেফতার ২, ৫৪ ঘণ্টা পরও খোঁজ চলছে আরও ছ’জনের!

কলকাতা- গত সোমবার দুপুরে নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে আচমকা হামলার মুখে পড়তে হয় তাঁদের।

সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও মঙ্গলবারও কেউ গ্রেফতার না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।

সোমবার দুপুরে ওই ঘটনার পর থেকে প্রায় ৫৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও।

বর্তমানে খগেন মুর্মু দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। মঙ্গলবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার তাঁকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *