কলকাতা – সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক নবান্নে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব ডাকলেন জরুরী বৈঠক।
রাজ্যজুড়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হবে আগামীকাল।
কাল দুপুর বারোটা থেকে জরুরী বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। এসএসকেএম ও উলুবেরিয়া মেডিকেল কলেজের ঘটনার পর এই জরুরি বৈঠক ডাকা হল।
সব সরকারি হাসপাতাল প্রিন্সিপাল, সুপাররদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ। সব জেলার, জেলাশাসক, পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ।
কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কেও বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হল। কাল দুপুর বারোটা থেকে জরুরী বৈঠক ডাকলেন মুখ্য সচিব।
