এই শেষবার…! অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোহিত শর্মা, এক ইশারায় সবটাই পরিষ্কার এবার

কলকাতা- ভারত এবং অস্ট্রেলিয়ার তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্য়াচেই খেলতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। ব্যাট হাতে কার্যত গর্জন করলেন রোহিত শর্মা। একমাত্র ব্যাটার হিসেবে তিনি এই সিরিজে ২০০-র বেশি রান করেন।

৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। এই সিরিজে ফের হিটম্য়ানের তাণ্ডব দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে, অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন রোহিত শর্মা।

পোস্ট চোখের নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এমন একটি পোস্ট দেখার পর এক ঝটকায় হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের। কী লেখা রয়েছে এই পোস্টে?

সিডনিতে দুরন্ত ইনিংস খেলার পর আপাতত অস্ট্রেলিয়া থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন রোহিত শর্মা। তবে বিমানে ওঠার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট শেয়ার করেন।

ছবিতে তিনি সিডনি এয়ারপোর্টকে বিদায় জানান। ক্যাপশনে রোহিত শর্মা তাঁর অজ়ি ক্রিকেট সমর্থকদের বিদায় জানিয়েছেন। সঙ্গে এটা বলার চেষ্টা করেছেন যে হয়তো এই শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে তিনি খেলে গেলেন। রোহিত লিখেছেন, ‘এই শেষবার, সিডনি থেকে বিদায়।’

এই সিরিজে রোহিত শর্মা মোট ২০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৮৫.৫৯। গোটা সিরিজেই রোহিত যথেষ্ট বুঝেশুনে ব্যাটিং করেন। নিজের আক্রমণাত্মক মেজাজকে নিয়ন্ত্রণে রাখেন। রোহিত শর্মার এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে তাঁর হাতেই প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *