কলকাতা- মেট্রোর সময়, আধার থেকে ব্যাঙ্ক- আজ থেকে পাল্টে গেল অর্থ সংক্রান্ত একগুচ্ছ নিয়ম। ব্যাঙ্কের নমিনির ক্ষেত্রে পরিবর্তন, কলকাতা মেট্রোর পরিষেবায় পরিবর্তন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কার্ডের ফি ও চার্জের পরিবর্তনের মতো পরিবর্তন হচ্ছে। সেইসঙ্গে পেনশনের দুটি কাজ করতে হবে এই মাসের মধ্যেই, নাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের সমস্যার মুখে পড়তে হবে।
আজ থেকে ব্যাঙ্কিং আইনের নয়া সংশোধনী কার্যকর হচ্ছে। আর তার ফলে আজ থেকে অ্যাকাউন্ট হোল্ডাররা একইসঙ্গে চারজন নমিনিকে বেছে নিতে পারেন। কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন, সেটাও বরাদ্দ করে দিতে পারবেন। তাছাড়াও পরপর নমিনি বেছে নেওয়ার সুযোগও পাবেন গ্রাহকরা।
শনিবার আরও সকালে শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। আজ থেকেই সেই নিয়ম চালু হচ্ছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন শনিবার ১৮৬টি মেট্রো চালানো হত। এবার থেকে প্রতি শনিবার ২২৬টি মেট্রো চলবে। সেইসঙ্গে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রোর সময় এগিয়ে আসছে।
১) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৩০ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৩২ মিনিট (সকাল ৬ টা ৩৯ মিনিটের পরিবর্তে)। ৩) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৭ মিনিট।
১) শিশুদের বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপেডেটের জন্য যে টাকা লাগত, সেটা ইতিমধ্যে তুলে নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। ২) প্রাপ্তবয়স্কদের জন্য কত টাকা লাগবে? আধার কার্ডে নাম, জন্মতারিখ, তারিখ বা মোবাইল নম্বর আপডেট করতে ৭৫ টাকা লাগবে। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ স্ক্যানের মতো বায়োমেট্রিক ডিটেলসে পরিবর্তনের জন্য লাগবে ১২৫ টাকা।
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের নভেম্বরের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যাঁরা পেনশন পান, তাঁরা এই মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দিলে টাকা পেতে দেরি হতে পারে।
