কলকাতা- রবিবার বিশ্ব ক্রিকেটে ভারতের নাম উজ্জ্বল করেছে ‘উইমেন ইন ব্লু’। গোটা দেশের শুভেচ্ছা বার্তা আসছে তাঁদের জন্য।
এরই মাঝে খুশির খবর। কারণ শোনা যাচ্ছে, এই নভেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গে শুরু করছেন নতুন জীবন।
২০ নভেম্বর, বৃহস্পতিবারই নাকি সেই শুভ দিন। আর তার আগে হবু বউদিকে নিয়ে আবেগভরা পোস্ট পলাশ মুচ্ছলের।
রবিবার স্টেডিয়ামে ছিলেন পলক। আর অভাবনীয় জয়ের পরের কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘স্মরণীয় একটা দিন। আমার চোখের সামনে ইতিহাস। জয়ের উল্লাস, কান্না, গায়ে কাঁটা দেওয়া- সবকিছুই এখনও আমার হৃদয়ে রয়ে গেছে। এই অবিশ্বাস্য দলের প্রতিটি মেয়ের জন্য- তুমি কেবল একটি ট্রফি জয় করোনি, তুমি লক্ষ লক্ষ হৃদয় জিতেছো।’
স্মৃতির উদ্দেশে পলক লেখেন, ‘স্মৃতিকে ওখানে দেখে, বারবার মনে পড়ে যাচ্ছিল ওর অবিরাম পরিশ্রম, ওর পেরিয়ে আসা কঠিন মুহূর্তগুলো। ওর এই যাত্রা খুব কাছ থেকে দেখেছি, তাই এই জয় ভীষণ ব্যক্তিগত মনে হয়। স্মৃতি প্রতি মুহূর্তে তোমার নিরলস যাত্রার পর আজকের এই পরিণাম আমার চোখে জল এনে দিয়েছে।তোমরা শুধু ভারতকেই গর্বিত করনি, তোমরা প্রমাণ করেছ যে, যখন নারীরা উঠে আসে, তখন পুরো জাতিই উপরে উঠে।’
২০১৭ সালে ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। এরপর বোন পলকের সামনেই রোম্যান্টিক গান গেয়ে, স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের।
