ভাংড়ার নেচে বিশ্বকাপ ট্রফি নিলেন হরমন, পা ছুঁতে গেলেন আইসিসি কর্তা জয় শাহের! ভাইরাল ভিডিও

কলকাতা- হরমনপ্রীত কউরের নেতৃত্বে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ইতিহাস তৈরি করেন হরমনরা। তার পরই আবেগে ভাসেন হরমন।

ম্যাচ শেষে ট্রফি নিতে যাওয়ার সময়ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। যখন তিনি জয় শাহের কাছ থেকে ট্রফি নিতেও যান, তখনও তিনি মঞ্চে ভাংড়া নাচছিলেন।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে উঠছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে হরমনপ্রীত কউরকে মঞ্চে নাচতে দেখা যায়। এদিকে নাচতে নাচতে তিনি জয় শাহের কাছে গিয়ে তাঁকে প্রণামও করতে গিয়েছিলেন। তবে আইসিসি প্রেসিডেন্ট তাঁর হাত ধরে প্রণাম করতে বাধা দেন।

রবিবার দুপুরে বৃষ্টির জন্য ম্যাচ ২ ঘণ্টা দেরিতে শুরু হলেও কোনও ওভার বাদ যায়নি। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এই আবহে ব্যাট হাতে শুরুটা ভালই হয়েছিল ভারতের। স্মৃতি মন্ধানা এবং শেফলি বর্মার জুটি পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছিল।

মন্ধানা সুযোগ হারালেও অর্ধশতরান করেন শেফালি বর্মা। পরে তিনি ৮৭ রানে আউট হন। শেষের দিকে রিচা ঘোষ ২৪ বলে ৩৪ রান করেন, দীপ্তি শর্মা অর্ধশতরান করেন। দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের লক্ষ্য রাখে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *