তিন দিনে এক কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি! সব থেকে বেশি এজেন্ট দিল কোন দল? জেনে নিন

কলকাতা- গত তিনদিনে এসআইআর ফর্ম বিলি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজ পর্যন্ত সেই সংখ্যা এসে দাঁড়াল এক কোটি ৪৫ লক্ষ। যদিও আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। খবর কমিশন সূত্রে। গত পরশু থেকে এসআইআর ফর্ম বিলি করার কাজ করছেন বিএলও-রা। আজও সকাল থেকেও প্রচুর সংখ্যক ফর্ম বিলি হয়েছে। কমিশনের কাছে অভিযোগও জমা পড়েছে বিস্তর। সেই সব কিছুর মাঝেই বিএলও-রা ফর্ম বিল করেছেন এবং যার সংখ্যা এই মুহূর্তে এক কোটি ৪৫ লক্ষ ছাড়িয়েছে।

এজেন্ট সংখ্যার নিরিখে বিজেপির পরেই রয়েছে তৃণমূল এবং সিপিএম। তৃণমূলের মোট ২৭ হাজার ৭৪৪ জন কর্মী এবং সিপিএমের ২৭ হাজার ৩৯২ জন কর্মী বিএলএ হিসাবে কাজ করছেন। বিএলওদের সঙ্গে তাঁরা বাড়ি বাড়ি ঘুরছেন। কংগ্রেসের ৬ হাজার ৮২২ জন এবং ফরোয়ার্ড ব্লকের ১০৯১ জন এজেন্ট কমিশনের তালিকায় রয়েছেন। এখনও পর্যন্ত মোট বিএলএ-র সংখ্যা ৯৮ হাজার ৭০০ জন। তবে এই পরিসংখ্যান বদলাতে পারে। কারণ, আগামী দিনে বিভিন্ন দল এজেন্টের সংখ্যা বৃদ্ধি করতে পারে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন বিএলওরা। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। তবে সেই প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়নি। সূত্রের খবর, প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *