আবার আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ‘বান্ধবী’ অর্পিতা! কেন?

কলকাতা- নিয়োগ দুর্নীতি মামলায় নাম জাড়ানোর কারণে পার্থ চট্টোপাধ্যায়ের ন্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেয় ইডি। অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি নিয়ে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির হলেন অর্পিতা। তাঁর কথায়, ‘অ্যাকাউন্টগুলি অনেক পুরনো। এর সঙ্গে কোনও কিছুর সম্পর্ক নেই।’

আদালত সূত্রে জানা গেছে, এদিন আদালতে অর্পিতা দাবি করেন, তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক। তবে আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখই হয়ে তিনি বলেন, ‘২০০২ সাল থেকে আমার একটি অ্যাকাউন্ট ছিল। তখন কেরিয়ারের সবে শুরু। ফলে কোনও মামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। যেহেতু অ্যাকাউন্ট বন্ধ, তাই সেগুলো খুলতে হবে।’ আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

অন্যদিকে, এদিন অর্পিতা ছাড়াও আদালতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ সহ আরও বেশ কয়েকজন। তবে পার্থ চট্টোপাধ্যায় আদালতে অনুপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *