শীত ফিরল বাংলায়! সঙ্গে কুয়াশার দাপট, সপ্তাহের শেষে সোয়েটার, জ্যাকেট নিয়ে তৈরি থাকুন

কলকাতা- বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটি এখন তামিলনাডু, পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলের সমুদ্রের কাছে অবস্থান করছে। এখানেই ধীরে ধীরে শক্তি হারাবে সেটি। ফলে এর কোনও প্রভাবই পড়ছে না বাংলার আকাশে।

শীতের দোরগোড়ায় দাঁড়ানো ডিসেম্বরের শুরুতেই জানিয়ে দিল হাওয়া অফিস আগামী পুরো সপ্তাহেই বৃষ্টির কোনও খবর নেই রাজ্যে। ফলে সপ্তাহান্তে আবহাওয়া থাকবে একেবারেই অনুকূল।

আগামী সাতদিন রাজ্য জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টি হবে না কোথাও। পরবর্তী দুদিনে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। সপ্তাহান্তে আরও স্পষ্টভাবে মিলবে শীতের আমেজ।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তা নেমে পৌঁছতে পারে ১৬ ডিগ্রিতে।

আরও দু’দিন পরে শহরের পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
সকালে মিলবে শিশিরের ছোঁয়া, মাঝে মাঝেই কুয়াশা। উপকূলবর্তী এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *