আজ আইপিএলের মিনি নিলাম, তার আগেই জানা গেল এবার IPL কবে থেকে শুরু হচ্ছে!

কলকাতা- মঙ্গলবার ক্রিকেটপ্রেমীদের নজর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে। আবু ধাবিতে বসবে মিনি অকশনের আসর।

মোট ৭৭টি স্লট পূরণের জন্য লড়াইয়ে নামবে দশটি ফ্র্যাঞ্চাইজি। এর মাঝেই প্রকাশ্যে এসেছে ২০২৬ সালের IPL-এর দিনক্ষণ। ১৯তম মরশুম শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে।

দুমাসেরও বেশি সময় ধরে চলবে এই টুর্নামেন্ট। IPL শেষ হবে ৩১ মে। জানা যাচ্ছে, নিলামের আগে সোমবারই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে একটি বৈঠক সারেন IPL-এর CEO হেমাং আমিন। সেখানেই আইপিএল শুরু ও শেষের তারিখ জানানো হয় দলগুলিকে।

এই টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করতে যাতে সুবিধা হয় দলগুলির, সেই কারণেই এই সিদ্ধান্ত। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় জাতীয় দলের হয়ে খেলার জন্য মাঝপথেই IPL ছেড়ে ফিরে যান বিদেশি ক্রিকেটাররা। ফলে সমস্যায় পড়ে টিমগুলি। তাই আগে থেকেই এই সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়েছে টিমগুলিকে।

ধোঁয়াশা রয়েছে IPL-এর উদ্বোধনী ম্যাচের ভেন্যু নিয়ে। নিলামের আগে আবু ধাবির এক হোটেলে আয়োজিত এই বৈঠকেও সিদ্ধান্তে আসা যায়নি এই বিষয়টা নিয়ে। গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে আয়োজিত হয় নতুন মরশুমের IPL-এর প্রথম ম্যাচ। সেই হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা IPL ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *