এসআইআর শুনানিতে ডাক পড়ল হাওড়ার বিধায়কের! ৪ জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব

কলকাতা- এসআইআর শুনানিতে এবার নির্বাচন কমিশন তলব করল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীকে। আগামী ৪ জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে তাঁকে।

দলীয় সূত্রের খবর, সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নন্দিতাকে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিস তাঁকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা নন্দিতা। তিনি দক্ষিণ হাওড়ার বর্তমান বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এসআইআর শুনানির নোটিস পেয়ে কার্যত হতবাক তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *