কলকাতা- শীতকালে মাকালু অভিযান! পিয়ালি বসাকের মুখে কথাটা শুনেই চমকে উঠেছিলেন অনেকে। তবে নামটা যখন পিয়ালি বসাক, তখন চমক তো থাকবেই!
সেখানে এখন পদে পদে জীবনের ঝুঁকি ! সেসব তোয়াক্কা না-করেই মাকালু বেসক্যাম্পে চন্দননগরের ‘পর্বতকন্যা’ পিয়ালী বসাক।
এর আগে এভারেস্ট, অন্নপূর্ণা, মাকালু (সামার সামিট) ও ধৌলাগিরি-সহ একাধিক পর্বত আরোহণ করেছেন তিনি৷ তবে এবার প্রবল শীতের মধ্যে মাকালু অভিযান।
১৫ ডিসেম্বর মাকালু অভিযানে গিয়েছেন চন্দননগরের বছর ছত্রিশের এই স্কুল শিক্ষিকা ৷ এখন রয়েছেন মাকালু বেসক্যাম্পে ৷ সেখানে পরিস্থিতি কেমন জানালেন একটি ভিডিও করে৷
পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু ৷ উচ্চতা 8 হাজার 863 মিটার (27,766 ফুট)। নেপাল ও চিনের (তিব্বত) সীমান্তে মহালাঙ্গুর হিমালয় রেঞ্জের কাছে মাকালু ৷
বিশ্বের খুব কম পর্বতারোহী শীতকালীন সামিটে মাকালু অভিযানে যান৷ শীতে মাকালু জয় করলেই বিশ্বের প্রথম মহিলা হিসেবে নজির গড়বেন পিয়ালী বসাক৷ ইতিমধ্যেই মাকালুর বেসক্যাম্পে পৌঁছে গিয়েছেন বাঙালি এই পর্বতারোহী ৷
এখন তিনি ভূপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উপরে রয়েছেন৷ এর থেকে যত উপরে উঠব তত তাপমাত্রা আরও কমবে। বায়ুণ্ডলের উপরে চলে আসায় অক্সিজেনের অভাব তো রয়েছে ৷ তিবনি জানান, সুইজারল্যান্ড থেকে আবহাওয়ার রিপোর্ট নিচ্ছেন। ১০ দিন মতো আবহাওয়া ভালো থাকলেই আমরা সামিট শেষ করবেন।
বেসক্যাম্প পর্যন্ত যেতে অনেক দুর্গম পথ পেরোতে হয়েছে পিয়ালীদের ৷ ৯ ঘণ্টা ধরে পাথরের উপর লাফিয়ে লাফিয়ে বেসক্যাম্প পৌঁছেছেন। একটু অসাবধানতা হলেই বরফে স্লিপ কেটে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা।
