চিকিৎসক বলেছিলেন বিশ্রাম নিতে, তার পরও SIR-এর কাজের চাপ! আবার বিএলও-র মৃত্যু বাংলায়

কলকাতা- এসআইআরের কাজের চাপে (SIR) অসুস্থ হয়ে মৃত্যু হল মালদার এক বিএলও-র। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায়।

মৃত বিএলও-র নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি পেশায় আইসিডিএস কর্মী। ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন।

মৃত বিএলও-র স্বামীর অভিযোগ, এসআইআরের কাজের প্রচণ্ড চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। এতেই গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু চাপ থাকায় অসুস্থতার মধ্যেও এসআইআরের কাজ চালিয়ে যেতে হচ্ছিল তাঁকে। তাতেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *