কলকাতা- সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনার প্রেম-বিয়ে যে কোনও সিনেমার গল্পকেও হার মানাতে পারে। ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল একে-অপরের প্রতি ভাল লাগা!
এবার ডোনা এক সাক্ষাৎকারে জানালেন কীভাবে তাঁদের প্রেমের শুরু! ডোনা বললেন, ‘একেবারে পাশের বাড়ি তো। তখন থেকেই দেখতাম ছোট্ট সুন্দর বাচ্চা একটা ছেলে ক্রিকেট খেলছে। আমি বারান্দায় এসে ওকে দেখতাম। ছোটবেলা থেকে ভাল লাগা ছিল। একটু কথা হত। ওই পর্যন্তই। ওই যখন থেকে হয় না, এবার একটা বয়ফ্রেন্ড থাকলে হয়। তখন থেকে হয়তো প্রেমটা শুরু হয়েছিল। কোনও বন্ধু হয়তো বলেছিল, ভালোলাগে যখন গিয়ে বল…’
লুকিয়ে প্রেমপত্র লেখার কথাও জানিয়েছেন ডোনা। জানালেন গব্বর নামে সৌরভের এক ভাইয়ের হাত দিয়ে হত প্রেমপত্র চালাচালি। প্রথমবার একসঙ্গে কোথাও যাওয়ার স্মৃতিচারণ করে ডোনা বললেন, ‘প্রথম দেখা আমার মনে আছে আমাকে গাড়িতে তুলে টিউশনে ড্রপ করে দিয়েছিল। আমি ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না। চেতলায় ছিল ওটা। আর দুজনে খেতে গিয়েছিলাম চাইনিজ রেস্তোরাঁ ম্যান্ডারিনে। তখন ক্লাস ১১-১২-এ পড়ি।’
