আর ১০ মিনিটে ডেলিভারি নয়! কেন্দ্রের চাপে নিয়ম বদল blinkit – এর, গিগ কর্মীদের আন্দোলন সফল

কলকাতা -‘ কুইক কমার্স’ প্রতিযোগিতা বাড়চে। ফলে সঙ্গে সঙ্গে গত কয়েক বছর ধরে ‘১০ মিনিটে ডেলিভারি’ ছিল ব্লিঙ্কিটের সবচেয়ে বড় ব্র্যান্ড-পরিচয়।

এবার চাপের মুখে ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, জোম্যাটোর মতো ই-কমার্স সংস্থাগুলিকে সেই ১০ মিনিটের ডেলিভারি দেওয়ার নিয়ম বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নেতৃত্বে আলোচনার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে ব্লিঙ্কিট তাদের সব ধরনের প্রচার থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’-এই কথাটি সরিয়ে দিয়েছে। এর অর্থ ডেলিভারির সময় বাড়বে এমন নয়। বরং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার প্রচার ব্যবস্থাটিকেই বন্ধ করতে চায় সংস্থা, যাতে ডেলিভারি পার্টনারদের উপর ঝুঁকিপূর্ণ গতির চাপ না পড়ে।

এই সিদ্ধান্ত করা হল এমন সময় যখন ডিসেম্বরের শেষ সপ্তাহে বিভিন্ন ডেলিভারি প্ল্যাটফর্মে কর্মরত গিগ ও ডেলিভারি কর্মীরা দেশজুড়ে ধর্মঘট ডাকে। তারা অভিযোগ তোলেন সুরক্ষাহীন কাজের পরিবেশ, সময়ের চাপ, উপার্জন কমে যাওয়া এবং পর্যাপ্ত সামাজিক সুরক্ষা না পাওয়ার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ইউনিয়নের তরফে শ্রম মন্ত্রকের কাছে অভিযোগ পৌঁছয় এবং বিষয়টি সরকারি স্তরে গুরুত্ব পায়।

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিভিন্ন ফুড ডেলিভারি ও কুইক কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় মন্ত্রী কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছেন যে, তাদের ব্র্যান্ডিং বা প্রচারের কাজে যেন নির্দিষ্ট কোনও ‘ডেলিভারি টাইম লিমিট’ ব্যবহার না করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *