বিকাশের গঙ্গা বইবে বাংলায়! মালদা থেকে তৃণমূল উৎখাতের ডাক মোদির

কলকাতা – “ওড়িশা, ত্রিপুরা, অসম ভরসা রেখেছে বিজেপি-তে। বিহারেও এনডিএ সরকার গড়েছে। বাংলার চারদিকে এখন বিজেপির সুশাসনের সরকার। এবার বাংলায় সুশাসনের সময় এসেছে।”

শনিবার মালদার সভা থেকে এভাবেই পরিবর্তনের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের জয়ের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মা গঙ্গার আশীর্বাদে এবার বাংলায় ‘বিকাশের গঙ্গা’ বইবে।

প্রধানমন্ত্রী এদিন মহারাষ্ট্রের পুরসভা ভোটের ফলাফলের কথা তুলে ধরেন। তিনি বলেন, “কাল মহারাষ্ট্রে পুরসভা ভোটের ফলে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে। মুম্বইয়ের বিএমসি-তে প্রথমবার বিজেপি রেকর্ড জয় পেয়েছে। এমনকি দক্ষিণ ভারতের তিরুঅনন্তপুরমেও বিজেপির মেয়র হয়েছে। যেখানে জয় অসম্ভব মনে করা হত, সেখানেও বিজেপি সমর্থন পাচ্ছে। এর থেকে স্পষ্ট, ‘জেন জি’ বা নতুন প্রজন্মের ভোটাররা বিজেপির ওপর ভরসা করছে।”

তিনি বলেন, “আমার সঙ্গে একটা সঙ্কল্প নিন। আমি বলব— পাল্টানো দরকার, আপনারা বলবেন— চাই বিজেপি সরকার।” মোদির দাবি, যেখানে যেখানে বিজেপির নামে মিথ্যা প্রচার করা হয়েছে, সেখানকার মানুষই ভোট দিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *