জেদ বজায় রাখল বাংলাদেশ! টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ঢাকা

কলকাতা- জেদ বজায় রাখল বাংলাদেশ! ইউনুসের বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনও সুযোগ নেই।

মুস্তাফিজুর ইস্যুকে ঘিরে বাংলাদেশ দাবি করেছিল, তারা নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসবে না, পাশাপাশি জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির কাছে তাদের আর্জি ছিল যে, তারা এই বিশ্বকাপে ভারতের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চায়।

২১ জানুয়ারি আইসিসির বোর্ডের হাইভোল্টেজ সভায় ক্রিকেট নিয়ন্ত্রক আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাফ জানায় যে বাংলাদেশ না খেললে বিকল্প দল সেখানে খেলবে, এই বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে ১ দিনের সময় দেওয়া হয়। আর ২২ জানুয়ারি ইউনুসের ঢাকা নিজের অবস্থান জানিয়ে দিল।

বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদিন বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। তাঁর বিস্ফোরক দাবি, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি, তবে তাঁর আশা আইসিসি সুবিচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *