অভিষেকের মেগা ভার্চুয়াল বৈঠক, লক্ষাধিক নেতা-কর্মী, বিএলও-দের নতুন কী নির্দেশ দিলেন তৃণমূলের সেনাপতি!

কলকাতা- লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০২৬ ভোটের আগে উত্তর থেকে দক্ষিণে ছুটে বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্য শুনতে প্রত্যেকদিন ভিড়ের নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

অভিষেক আগেই জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের আগে এই দু’মাস তিনি রাস্তায় থাকবেন। সেই মতো জানুয়ারির শুরু থেকেই ‘রণসংকল্প যাত্রা’ করছেন অভিষেক।

প্রতিদিন একাধিক কর্মসূচির মাঝে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা থেকে শুরু করে কীভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের সুর বেধে দিতে হবে, সেই দিকেও দৃষ্টি রাখছেন সাংসদ।

শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের লক্ষাধিক কর্মী ও নেতাদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক কররেছেন অভিষেক। থাকবেন দলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, দলের মুখপাত্ররা সকলেই।

১৯ জানুয়ারি সোমবার নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তৃণমূলের আর যা যা দাবি ছিল তার সবগুলোই মান্যতা পেয়েছে শীর্ষ আদালতের নির্দেশে।

এর পর বারাসাতের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের সভাপতি হুঙ্কার দেন, ‘”আজ কোর্টে হারালাম। এপ্রিলে ভোটে হারাব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *