কলকাতা – পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়ে গিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে বাংলা থেকে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর ভারতের দিকে কমপক্ষে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। ফলে বাংলার দিকে ঠান্ডা উত্তুরে বাতাস আসতে দেবে না ঝঞ্ঝা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বেশি হেরফের হবে না। একই স্তরে থাকবে বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আর আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
দক্ষিণবঙ্গের মাত্র ৩টি জেলায় থাকবে কুয়াশার প্রভাব
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়ে পড়বে না কুয়াশা।
