দেশের হয়ে খেলেও রেহাই নেই! ফুটবলার রহিম নবীর বাবাকে SIR নোটিশ, হাসপাতালে ভর্তি ৯৫ বছরের বৃদ্ধ

কলকাতা-  রাজ্যে ভোটার তালিকা যাচাই বা এসআইআরপ্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই এক চাঞ্চল্যকর খবর।

এসআইআর নোটিস পেয়ে এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা সৈয়দ রহিম নবীর বাবা, ৯৫ বছর বয়সী সৈয়দ মাহবুবন নবী।

বর্তমানে তিনি হুগলির পাণ্ডুয়ার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ৯৫ বছরের এই বৃদ্ধের নামে এসআইআর শুনানির নোটিস আসায় হতবাক হন পরিবারের সদস্যরা।

অভিযোগ, নোটিস হাতে পাওয়ার পরেই প্রচণ্ড মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

কয়েক দিন আগেই খোদ রহিম নবীকেও শুনানিতে ডাকা হয়েছিল এবং তিনি লাইনে দাঁড়িয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন।

এদিন ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন এই ফুটবলার। তিনি বলেন, “আমি ভারতের হয়ে খেলেছি। তবুও আমাকে ছাড়েনি কমিশন। এবার আমার ৯৫ বছরের বৃদ্ধ বাবাকেও প্রমাণ করতে হবে তিনি ভারতীয় কি না! বাবার এই অবস্থার জন্য নির্বাচন কমিশনই দায়ী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *