হু হু করে ঢুকবে উত্তরের হাওয়া! আবার শীত ফিরছে বাংলায়! আবহাওয়া দফতর দিল সুখবর

কলকাতা – আবার ফিরছে শীত! তবে এ যাত্রায় আর বেশিদিন থাকবে না। দিনকয়েকের জন্যই বাংলায় শীতের প্রত্যাবর্তন হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় মেঘ ঢুকেছে। সেই মেঘ কেটে গেলেই রাজ্যে কিছুটা দাপট বাড়বে উত্তুরে হাওয়ার। আর তাতে ভর করেই পারদ পড়বে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়। তবে সেটার অর্থ মোটেও জাঁকিয়ে শীত নয়। অর্থাৎ জানুয়ারির গোড়ার দিকে যেমন হাড়কাঁপানো শীত ছিল, সেরকম হবে না। কিন্তু মোটামুটি হালকা শীত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *