বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা, বেতন বাড়ল আশাকর্মীদের! ভোটের আগে রাজ্য বাজেটে একের পর এক উপহার

কলকাতা- বিধানসভায় অর্ন্তবর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেটের পাশাপাশি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৫-২০২৬ অর্থবর্ষের সাপ্লিমেন্টারি বাজেটও পেশ করেন। 

ভোটের আগে বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডারের জন্য বরাদ্দ। বাড়ল প্রতি মাসে ৫০০ টাকা করে। এখনও পর্যন্ত ২ কোটি ৪১ লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন। গত পাঁচ বছরে এই প্রকল্পে খরচ হয়েছে ৭৪,০০০ কোটি টাকা।

এছাড়াও আশাকর্মীদের আন্দোলন সফল হল। তাদের বেতমন বাড়ল এক হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *