সুপ্রিম কোর্টে আজ আবার এসআইআর মামলার শুনানি, আজও কি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা?

কলকাতা- আজ ফের এসআইআর শুনানি। বাংলার ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ইস্যু-তে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা। সেদিন তিনি নিজেই হাজির ছিলেন সুপ্রিম কোর্টে। আজ আবার সেই মামলার শুনানি।

আজ, সুপ্রিম কোর্টে ফের সেই এসআইআর মামলার শুনানি রয়েছে। দুপুর ২টো নাগাদ বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হওয়ার কথা।

রাজনৈতিক ও আইনি মহলের নজর এখন একটাই প্রশ্নের দিকে— আজও কি মুখ্যমন্ত্রীকে সশরীরে এজলাসে দেখা যাবে?

সূত্রের খবর, সোমবার সশরীরে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার সম্ভাবনা কম মুখ্যমন্ত্রীর। তবে তিনি ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারেন।

গত বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা দেশের বিচারবিভাগীয় ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে গণ্য করা হচ্ছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে যে, নির্বাচনী কাজের জন্য তারা ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি অফিসারকে ছাড়তে প্রস্তুত। এর আগে কমিশন দাবি করেছিল, পর্যাপ্ত অফিসার না মেলায় তারা বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাইক্রো অবজার্ভার ও রোল অবজার্ভার নিয়োগ করতে বাধ্য হয়েছে।

এর পর মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ করেন, এটি আসলে বিরোধী দল শাসিত রাজ্যে প্রভাব খাটানো এবং ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কাটার একটি সুপরিকল্পিত কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *