কলকাতা- ২৮ ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে সেই কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের পরই জাতীয় নির্বাচন কমিশন এসআইআর টাইমলাইন চূড়ান্ত করল।
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোড ও নিষ্পত্তি হবে। ২৮ এ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বেড়েছে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
