কলকাতা- বিশ্বকাপে প্রথম সুপার ওভার। তাও আবার জোড়া! টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম জোড়া সুপার ওভার।
দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে করে ৬ উইকেটে ১৮৭ রান। রান তাড়া করতে নেমে আফগানিস্তান ১৯.৪ ওভারে শেষ হয়ে যায় ১৮৭ রানে।
ম্যাচ যায় সুপার ওভারে। সেখানেও নিষ্পত্তি না হওয়ায় ফের ম্যাচ যায় সুপার ওভারে। সেখানে হৃদয় ভাঙে আফগানদের।
শেষ ওভারে আফগানদের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। ১২ রান তুলতে সক্ষম হয় আফগানরা। টাই ম্যাচ যায় সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে আফগানরা তোলে ১৭ রান। দক্ষিণ আফ্রিকাও সুপার ওভারে ১৭ রান করে। ফলে ম্যাচ যায় দ্বিতীয় সুপার ওভারে।
দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩ রান করে। আফগানরা ১৯ রান করতে সক্ষম হয়। সুপার ওভারে চার রানে জেতে দক্ষিণ আফ্রিকা।
২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে দু’বার সুপার ওভারে গিয়েও জিততে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপেও তাই হল।
