২১২ আসনে জয় বিএনপি জোটের, বাংলাদেশ নির্বাচনে সর্বকালের সেরা ফল করল জামাত!

ঢাকা- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন সচিবালয় থেকে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য প্রকাশ করেন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও মিত্র জোট। একইসঙ্গে, জুলাই সনদ নিয়ে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে বিপুল ব্যবধানে।

ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। এর মধ্যে একক দল হিসেবে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন (জামায়াত এককভাবে ৬৮টি)।

ইসি সচিব জানান, আইনি জটিলতা ও আদালতে মামলা চলমান থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এ ছাড়াও শেরপুর-২ ও অন্য একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়েছিল। এই আসনগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *