‘ভালবাসা দীর্ঘজীবী হোক’, প্রেমদিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, থাকল রবীন্দ্র-ছোঁয়া

কলকাতা- আজ ভ্যালেন্টাইন্স ডে। এমন বিশেষ দিনে রাজ্যবাসীকে অনন্য মেজাজে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার এক্স হ্যান্ডেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টির লাইন উদ্ধৃত করে তিনি ভালবাসার বার্তা ছড়িয়ে দিলেন।

বিভিন্ন উৎসব বা দিবসে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান। প্রেমদিবস বা ভ্যালেন্টাইনস ডে-তে তাঁর এই শুভেচ্ছা বার্তা সম্ভবত এই প্রথম।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টের শুরুতেই রবিঠাকুরের বিখ্যাত গানের কলি বেছে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।’

বাঙালির আবেগ আর প্রেম যে রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ, মুখ্যমন্ত্রীর এই পোস্ট যেন আরও একবার সেই ধ্রুব সত্যকেই মনে করিয়ে দিল।

তিনি নিজের পোস্টে আরও লিখেছেন, ‘ভালোবাসা দিবস হল ভালোবাসার সকল রূপ এবং প্রকাশের উদযাপন। ভালোবাসা জাতি, ধর্ম, শ্রেণি এবং ধর্মের ঊর্ধ্বে। ভালোবাসার এই চেতনাই জনসেবার আমার যাত্রাকে পরিচালিত করেছে। জনগণের প্রতি ভালোবাসা, ঝড় সহ্য করার মতো শক্তিশালী, শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী। ভালোবাসা দিবসের শুভেচ্ছা!’ পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *