কলকাতা- ২৮ বছর বয়সী পাক স্পিনার উসমান তারিক এখন টক অফ দ্য টাউন। টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে সেরা আকর্ষণ এখন তিনিই।
মাত্র ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেই ১১টি উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ওভারপ্রতি ছয় রানেরও কম—যা সত্যিই অবিশ্বাস্য। সব মিলিয়ে ৪২টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৭০টি উইকেট শিকার করেছেন।
এমন দুর্দান্ত পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, আর. প্রেমাদাসা স্টেডিয়ামের ধীরগতির উইকেটে শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে তিনি ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিতে পারেন।
অনেকেই জানেন না, খুব ছোটবেলায় বাবাকে হারান তারিক। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনিই। কিশোর তারিক তখন দুবাই চলে যান। সেখানে একটি হোটেলে পেঁয়াজ কাটার কাজ করতেন।
সেই কাজ করতে গিয়ে কয়েক সপ্তাহ করার পর অসুস্থ হয়ে পড়েন। তার পর দেশে ফিরে আসেন। সেই উসমান একটা সময় ক্রিকেট খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন।
তারিক তাঁর প্রত্যাবর্তনের কৃতিত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। প্রায় ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৬ সালে ‘ধোনি’ সিনেমা দেখে তিনি নতুন করে অনুপ্রাণিত হন।
