মাত্র ৫ দিনেই যুবসাথী প্রকল্পে রেকর্ড আবেদন! সংখ্যাটা শুনলে চমকে যাবেন! কোন জেলা এগিয়ে? জেনে নিন

কলকাতা- ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি — গত ৫ দিনেই যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় ৪৫ লক্ষের কাছাকাছি! প্রশাসনিক সূত্রের খবর, প্রতিদিন অফলাইন এবং অনলাইন মিলিয়ে যুবসাথী প্রকল্পের জন্যই শুধু আবেদন জমা পড়ছে ৭ লক্ষের উপর!

২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। এবং এপ্রিল মাস থেকেই এই টাকা পাবেন। ১৫ তারিখ অর্থাৎ রবিবার শিবরাত্রির জন্য কলকাতার সব জায়গায় ক‍্যাম্প নাহলেও রাজ্য জুড়ে দেড় দিনে যুবসাথীর আবেদন জমা পড়েছিল ১৩ লক্ষ। আর ৫ দিন পরে শুক্রবার সেই সংখ্যা সন্ধ্যা পর্যন্ত ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

প্রথম দিন থেকেই মুর্শিদাবাদ আবেদনের দিক থেকে এগিয়ে । দ্বিতীয় এবং তৃতীয় জেলা হিসাবে আছে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা। তবে কালিংপং-এ আবেদন সব থেকে কম বলেই প্রশাসনিক সূত্রের খবর।

কলকাতায় মোট আবেদনের নিরিখে চিত্র কিছুটা ভিন্ন। গত পাঁচ-ছ’দিনে সর্বাধিক আবেদন জমা পড়েছে মেটিয়াবুরুজ (প্রায় ১৬ হাজার) এবং বেলেঘাটা (১১ হাজারের বেশি) বিধানসভায়। শুক্রবার বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরের পাঁচ-ছ’টি কেন্দ্রে আবেদন সংখ্যা সবচেয়ে কম, যার মধ্যে বন্দর এলাকাও রয়েছে।

আবেদনকারীদের মধ্যে পুরুষদের সংখ্যাই বেশি। ধারণা করা হচ্ছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ার কারণে মহিলাদের আগ্রহ তুলনামূলক কম। তথ্য অনুযায়ী, বেহালা পূর্ব কেন্দ্রে ৬৬.৩৯ শতাংশ আবেদনকারী পুরুষ। অন্যদিকে, বালিগঞ্জে পুরুষ আবেদনকারীর হার সবচেয়ে কম (৩৮.৩ শতাংশ)। আবার মহিলাদের আবেদন সবচেয়ে বেশি বালিগঞ্জে (৬১.৬ শতাংশ) এবং সবচেয়ে কম কসবা কেন্দ্রে (৩৩.৫৬ শতাংশ)।

সূত্রের খবর, গড় হিসেবে প্রতি শিবিরে সর্বাধিক আবেদন উঠেছে এন্টালিতে (১,২৬২ জন) এবং টালিগঞ্জে (১,১১০ জন)। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে আবেদনপত্র তুলেছেন মাত্র ১৬৩ জন। এর পরেই রয়েছে চৌরঙ্গি (২৪৯), শ্যামপুকুর (৩২২) ও রাসবিহারী (৩৩২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *